shomoynew_wp969 Daily Mail | Print

33627

02/06/2026 ‘গাজায় এক সপ্তাহের মধ্যেই হতে পারে যুদ্ধবিরতি’

‘গাজায় এক সপ্তাহের মধ্যেই হতে পারে যুদ্ধবিরতি’

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২৫ ০৫:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৭ জুন) নতুন করে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। খবর এএফপির।

সাংবাদিকরা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা মনে করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি।

হোয়াইট হাউজের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্যাপনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হল। আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি। তবে কাদের সঙ্গে কথা হয়েছে তা বলেননি তিনি।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে, তারা যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিয়ে দিতে আগ্রহী। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দুইপক্ষের মধ্যে যু্দ্ধ বেধে যায়। সেদিনের হামলায় ইসরায়েলের ভেতর প্রায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে। সেই সঙ্গে একইদিন হামাসের হাতে আড়াইশ জন জিম্মিও হয়।

এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com