shomoynew_wp969 Daily Mail | Print

33597

02/04/2026 ‘গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বৈষম্যহীন দেশ গড়াই আমাদের লক্ষ্য’

‘গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বৈষম্যহীন দেশ গড়াই আমাদের লক্ষ্য’

জেলা সংবাদদাতা, গাজীপুর

২৭ জুন ২০২৫ ১০:১২

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট), উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, বর্তমানে প্রযুক্তিই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের হাত ধরে আমাদের সামনে এসেছে নতুন সম্ভাবনা, আবার চ্যালেঞ্জও। তবে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ের মাধ্যমে আগামীর পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই প্রযুক্তিনির্ভর, টেকসই ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারব।

শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যাপক ড. মমতাজ বেগম, অধ্যাপক ড. মো. নাছিম আখতার, টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেরওয়ান সুলাইমান।

এবারের কনফারেন্সে মোট ১৫৭টি পেপার উপস্থাপিত হবে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নরওয়ে ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি গবেষক ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com