shomoynew_wp969 Daily Mail | Print

33589

02/06/2026 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মালামাল কিনতে চায় ইসি

সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মালামাল কিনতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২৫ ১০:৩১

আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মালামাল কিনতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এজন্য একটা টেন্ডার একটু পরিবর্তন করতে হবে। সে কার্যক্রমও চলছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, পাঁচ প্রকার পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা ইত্যাদি মুদ্রণ কার্যক্রম শুরু করা প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত হয়ে থাকে। এ কারণে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ পেপার স্বল্প সময়ের মধ্যে মুদ্রণপূর্বক মাঠ কার্যালয়সমূহে বিতরণ করতে হবে। অন্যান্য ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার, ম্যানুয়েল, নির্দেশিকা ইত্যাদি সম্ভাব্য সেপ্টেম্বর মাসের মধ্যে মুদ্রণ পূর্বক সংরক্ষণ করা প্রয়োজন।

এয়োদশ সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করার ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। কেন না, ফেব্রুয়ারিতে ভোট হলে ডিসেম্বর তফসিল ঘোষণা করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com