shomoynew_wp969 Daily Mail | Print

33568

02/06/2026 নেতানিয়াহুকে সঙ্গে ফোনালাপ, ইরানের পর গাজায় যুদ্ধবিরতি আহ্বান ম্যাক্রোঁর

নেতানিয়াহুকে সঙ্গে ফোনালাপ, ইরানের পর গাজায় যুদ্ধবিরতি আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন ২০২৫ ০৫:২৪

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দু বছর চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি। ’

এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইরান ও ইসরাইলের যুদ্ধের বিয়ে তিনি আরও লেখেন, ‘তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ’

ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন, উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

ইরানে ইসরাইলের হামলার পর ফ্রান্স এই মাসের শুরুতে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি সম্মেলন বাতিল করেছে, যার লক্ষ্য ছিল দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতি পুনরুজ্জীবিত করা।

বেনিয়মিন নেতানিয়াহুর কার্যালয় এই ফোনালাপের বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।

সূত্র: জিও নিউজ, টাইমস অব ইসরাইল

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com