shomoynew_wp969 Daily Mail | Print

33526

02/06/2026 আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি: পলক

আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি: পলক

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৫ ০৬:১৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি’।

এসময় তিনি সাংবাদিকদের আরও জানান, কারাগারে তার সময় কীভাবে কাটছে। তিনি জানান, তিনি নিয়মিত কারাগারে বই পড়েন।

এদিন সকালে পলক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়।

এসময় তাদের সবাইকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। সবার হাতে হাতকড়া ছিল। আদালতের এজলাসে নেওয়ার সময় হাসানুল হক ইনুর মুখে হাসি থাকলেও কামাল মজুমদারকে বিমর্ষ দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে মামলার শুনানি শেষে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পলক, ইনু ও অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com