shomoynew_wp969 Daily Mail | Print

33462

02/05/2026 কোনো অভিযোগ ছিল না, বললেন নোবেলের স্ত্রী

কোনো অভিযোগ ছিল না, বললেন নোবেলের স্ত্রী

বিনোদন ডেস্ক

২৪ জুন ২০২৫ ০৬:১৬

জোরপূর্বক ইডেন কলেজের ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালত থেকে বের হওয়ার সময় নোবেলের পাশেই ছিলেন সেই ইডেন কলেজের ছাত্রী। দুইজন দুইজনের হাত ধরে ছিলেন। আদালত প্রাঙ্গনে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় নোবেল ও তার স্ত্রীকে।

আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোবেলের স্ত্রী বলেন, ‘অভিযোগ তো কিছুই ছিল না। আমাদের মধ্যে আসলে একটু ঝামেলা হয়েছিল।’

এর আগে আজ মঙ্গলবার নোবেল ও ভিকটিমের উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। নোবেল জামিন পেলে ভিকটিমের আপত্তি নেই বলে আদালতে জানান। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনে বলা হয়েছে, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদিনী ও আসামির মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদিনী মামলাটি দায়ের করেছেন। বাদিনী ও আসামির মধ্যে শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি অঙ্গীকারনামা দ্বারা স্বীকার করেছেন। বাদিনীর জিম্মায় আসামি জামিন পাইলে বাদিনীর কোন আপত্তি নাই। আসামি জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রি করে নেবেন।

বলে রাখা ভালো, ১৯ মে রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com