shomoynew_wp969 Daily Mail | Print

33413

02/06/2026 সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২৫ ০৮:৩৬

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। তবে কোথা থেকে হামলা হয়েছে, এ বিষয়ে সংবাদ সংস্থাটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে যেকোনো সময় হামলা চালাতে পারে ইরান— এমন আশঙ্কার মধ্যেই এই হামলার খবর এলো।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে—ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সিরিয়া।

এর আগেও, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ২০২০ সালে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সেই হামলা ছিল মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com