shomoynew_wp969 Daily Mail | Print

33331

02/05/2026 বিশ্বকাপের টিকিট কেটেছে কানাডা

বিশ্বকাপের টিকিট কেটেছে কানাডা

ক্রীড়া ডেস্ক

২২ জুন ২০২৫ ০৭:১২

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির বিশ্ব আসরে জায়গা করে নিয়েছে তারা।

আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা পঞ্চম জয়ের বিশ্বকাপ নিশ্চিত করেছে স্বাগতিক কানাডা। বাছাইপর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি আছে।

এদিন টস জিতে বাহামাসকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার বোলিং তোপে ৫৭ রানে অলআউট হয়ে যায় বাহামাস। তিনটি করে উইকেট নেন কালিম ও শিবম।

জবাব দিতে নেমে দিলপ্রীত বাজওয়ার ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়েছে। এবার তাদের দলে ভিড়ল কানাডাও।

এখনো বিশ্বকাপের মূল পর্বের আরও সাতটি স্পট ফাঁকা রয়েছে। আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে সাত দল সে জায়গাগুলো পূরণ করবে। এর মধ্যে দুটি দল ইউরোপ থেকে (৫-১১ জুলাই), দুটি আফ্রিকা থেকে (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর এবং তিনটি এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে (১-১৭ অক্টোবর) বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com