shomoynew_wp969 Daily Mail | Print

33235

02/05/2026 দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও পরিচয় মেলেনি নিহতের

দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও পরিচয় মেলেনি নিহতের

জেলা সংবাদদাতা, নওগাঁ

২১ জুন ২০২৫ ০১:৫৭

নওগাঁর বদলগাছীতে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গত বৃহস্পতিবার (১৯ জুন) ২ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গলেও এখনো পরিচয় শনাক্ত করা যায়নি আরেকজনের।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন ছাপাখানা ব্যবসায়ী ছিলেন। বদলগাছীর হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বদলগাছী থানা পুলিশ এবং ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কে চকবনমালী এলাকায় বদলগাছী অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং জয়পুরহাট অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুইজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বর্তমানে মরদেহটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হিমঘরে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com