shomoynew_wp969 Daily Mail | Print

33188

02/07/2026 সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৫ ০৭:২৫

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ ও বায়ুচাপের আধিক্যের কারণে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ জুন) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় অধিদফতর।

আবহাওয়াবিদ মো.তরিফুল নেওয়াজ কবির বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি বলেন, এসময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মাঝি ও জেলেদের সতর্ক থাকার কথা উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com