shomoynew_wp969 Daily Mail | Print

32969

02/05/2026 সম্পর্ক জোড়া লাগল মালাইকা-অর্জুনের!

সম্পর্ক জোড়া লাগল মালাইকা-অর্জুনের!

বিনোদন ডেস্ক

১৬ জুন ২০২৫ ০০:৪৪

গেল বছরের শেষের দিকে হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরার। সেসময় দুজনেই সম্পর্কের সুতা ছিড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছিল। সেই সময় চলার পথে মুখোমুখি দেখা হলেও এড়িয়ে চলতেন তারা। রোবাবার মালাইকার একটি পোস্টের পর জোর গুঞ্জন চলছে তবে কী ফের এক হলেন মালাইকা-অর্জুন?

গতকাল রোববার (১৫ জুন) সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন মালাইকা। ছবিতে দেখে যায় বাড়ির বারান্দায় বসে রোদস্নান করছেন। তার পোষ্যকেও দেখা যায় ছবিতে। পাশাপাশি ভালোবাসা নিয়ে কবি রুমির লেখা একটি উক্তিও তুলে ধরেন অভিনেত্রী। যেখানে লেখা, ‘আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসব না। কারণ বুদ্ধিভ্রম হতে পারে। আবার হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। আমি তোমাকে আমার আত্মা দিয়ে ভালোবাসব।’

মালাইকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লাইন দেন অভিনেতা অর্জুন কাপুর। ওই পোস্টে অর্জুনের এই প্রতিক্রিয়া চোখ এড়ায়নি নেটিজেনদের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে নানা গুঞ্জন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি ফের জোড়া লাগছে মালাইকা ও অর্জুনের সম্পর্ক? যদিও এ বিষয়ে কিছুই বলনেনি দুই তারকা।

প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন মালাইকা ও অর্জুন। গত বছর জুন মাসে সম্পর্কের ইতি টানেন। তবে বিচ্ছেদ নিয়ে কখনোই বিস্তারিত কিছুই বলনে দুইজনের কেউ। গত বছর নিজের ছবির প্রচারে এসে অর্জুন ভক্তদের সামনেই বলেছিলেন, ‘এখন আমি সিঙ্গল’। এরপর থেকেই মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। অভিনেতার মন্তব্যের পরেই মালাইকা জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com