shomoynew_wp969 Daily Mail | Print

32792

02/04/2026 মাংস খেয়ে অ্যাসিডিটি, কমাতে করণীয়

মাংস খেয়ে অ্যাসিডিটি, কমাতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

১২ জুন ২০২৫ ০২:০২

কোরবানির সময় বেড়ে যায় মাংস খাওয়ার প্রবণতা। অতিরিক্ত মাংস খাওয়ার কারণে দেখা দেয় হজমজনিত সমস্যা, বমি ভাব, অ্যাসিডিটির মতো সমস্যা। অতিরিক্ত মাংস খেলে তা হজম করতে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে।

কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় কাজে লাগিয়ে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অতিরিক্ত মাংস খেয়ে অ্যাসিডিটি হলে কী খাবেন জেনে নিন-

শসা ও তরমুজ:

শসা ও তরমুজ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর অতিরিক্ত গ্যাস কমায়। মাংস খেয়ে অ্যাসিডিটি হলে শসা কেটে লবণ ছাড়া খেতে পারেন। এছাড়া তরমুজের জুস খেলেও উপকার পাবেন।

তুলসি পাতা:

তুলসি পাতা হজমে সহায়ক এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে খুবই কার্যকর। অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে ২-৩টি তুলসি পাতা চিবিয়ে খান। চাইলে তুলসির চা বানিয়েও খেতে পারেন।

লেবু পানি:

অ্যাসিডিটি কমাতে সাহায্য করে লেবুর রস। যদিও এটি দেখতে অ্যাসিডিক তবে পাকস্থলীতে এটি আলকালী তৈরি করে। গরম পানিতে ১ চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে সকালে পান করুন।

কলা:

অ্যাসিডিটি কমাতে পাকা কলা খেতে পারেন। এটি একটি প্রাকৃতিক অ্যান্টাসিড। কলা পাকস্থলীর গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে। অ্যাসিডিটির সমস্যা হলে দ্রুত একটি পাকা কলা খেয়ে নিন।

জিরা পানি:

জিরা হজমশক্তি বাড়ায় এবং পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহয্য করে। ১ চা চামচ জিরা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে সকালে খালি পেটে পান করুন। এতে অ্যাসিডিটি কমবে।

আদা:

পেটের গ্যাস কমাতে এবং হজমে সাহায্য করে আদা। এটি বমিভাব কমায় এবং পাকস্থলীকে আরাম দেয়। আদা কুচি গরম পানিতে দিয়ে চা বানিয়ে পান করুন অথবা সামান্য আদার রস খেতে পারেন।

ঠান্ডা দুধ:

অ্যাসিডিটি কমাতে ঠান্ডা দুধ খুব ভালো কাজ করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে। এক গ্লাস ঠান্ডা (কিন্তু বরফ ছাড়া) দুধ ধীরে ধীরে পান করুন। চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com