shomoynew_wp969 Daily Mail | Print

32657

02/05/2026 খুলনার মতিয়াখালী খালে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার মতিয়াখালী খালে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

জেলা সংবাদদাতা, খুলনা

৪ জুন ২০২৫ ০৫:৪২

খুলনা মহানগরীর সদর থানাধীন মতিয়াখালী সুইচগেট খালের মুখে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে খালের পানিতে একটি মরদেহ ভেসে যেতে দেখে সেটি একটি গাছের ডালে আটকে যায়। পরে তারা খুলনা সদর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশ, ডিবি এবং সিটিএসবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌ পুলিশকে উদ্ধার কার্যক্রমের জন্য অবহিত করে। এরপর নৌ পুলিশের একটি টিম এসে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মরদেহটির ওপরের অংশে কোনো কাপড় ছিল না, তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। মরদেহের বিভিন্ন অংশের চামড়া পচে গিয়ে শরীর থেকে আলাদা হয়ে গেছে।

নৌ পুলিশ ফাঁড়ি রূপসার ইনচার্জ, ইন্সপেক্টর আবুল খায়ের শেখ জানান, ‘খুলনা সদর থানা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে খবর পেয়ে আমাদের টিম আধা ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’ এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com