shomoynew_wp969 Daily Mail | Print

32636

02/05/2026 ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায়

ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

৪ জুন ২০২৫ ০১:৪৫

সকালে ঘুম থেকে উঠে অনেকেই পেট ফাঁপার সমস্যায় পড়েন। বিশেষ করে যে রাতে একটু ভারী খাবার খাওয়া হয়, তার পরের দিন সকালে। পেট ফাঁপা এবং বদহজমের এই সমস্যা সকালে কিছু পানীয় পান করার মাধ্যমে দূর করা যেতে পারে। সেসব পানীয় তৈরি করার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না, রান্নাঘরেই রয়েয়ে সমাধান। আপনিও যদি সকালে উঠে পেট ফাঁপার মতো সমস্যায় ভুগে থাকেন, তাহলে জেনে নিন সমাধান-

১. জিরা ভেজানো পানি

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জিরা পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এছাড়াও এর কার্মিনেটিভ প্রভাব রয়েছে যা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। সেইসঙ্গে পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং আরও অনেক সমস্যা প্রতিরোধ করে। এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা সারারাত ভিজিয়ে রাখুন। সকালে জিরা ছেঁকে পানিটুকু পান করুন। একবারে পান না করে বিরতি দিয়ে পান করতে পারেন।

২. পিংক সল্ট ওয়াটার

পিংক সল্ট, আদা এবং মধু দিয়ে তৈরি সুস্বাদু ডিটক্স ওয়াটার দিয়ে আপনার সকালকে নতুন করে শুরু করুন। আদা পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। এরপর তার সঙ্গে পিংক সল্ট এবং অল্প মধু মিশিয়ে পরিবেশন করুন। রক্তে শর্করার সমস্যা থাকলে পানীয়তে মধু মেশানো বাদ দিন।

৩. হলুদ চা

হলুদ বহুকাল থেকে নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। হলুদ, আদা, গোলমরিচ এবং সামান্য মধু গরম পানিতে মিশিয়ে এক চুমুক খেতে পারেন। সকালে এই পানীয় পান করলে পেট ফাঁপাসহ পেটের আরও অনেক সমস্যা দূর হবে।

৪. শসা-পুদিনা পানি

শসা, পুদিনা এবং লেবু দিয়ে এক বোতল ডিটক্স ওয়াটার প্রস্তুত করুন এবং সারা দিন ধরে পান করুন। পুদিনা পেটকে প্রশান্ত করে, শসা এবং লেবু শরীরে জমে থাকা অতিরিক্ত টক্সিন বের করে দেওয়ার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।

৫. আদা লেবু চা

আদা লেবু চা অন্যতম জনপ্রিয় পানীয়। আদা, মধু এবং লেবুর মিশ্রণে তৈরি এই পানীয়টি দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি এবং বদহজম সহ অন্ত্রের সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। সকালে এই চা পান করলে পেট ফাঁপার সমস্যা দূর হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com