shomoynew_wp969 Daily Mail | Print

32536

02/05/2026 পিএসজিকে এমবাপে-নেইমারের অভিনন্দন

পিএসজিকে এমবাপে-নেইমারের অভিনন্দন

ক্রীড়া ডেস্ক

২ জুন ২০২৫ ০০:৫৩

পিএসজির স্বপ্ন পূরণের সারথি হতে পারতেন নেইমার ও কিলিয়ান এমবাপেও। কিন্তু স্বপ্ন যখন বারবার হাতছানি দিয়েও মিলিয়ে যাচ্ছিল, একসময় ক্লাব থেকে হারিয়ে যান তারাও। অবশেষে পিএসজি যখন বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দেখা পেল, নিজেদের পুরোনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন নেইমার ও এমবাপ্পে।

পিএসজিতে দুজনই ছিলেন ছয় বছর। পারফর্মও করেছেন দুর্দান্ত। ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। নেইমার জিতেছেন ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপের সেরা হতে পারেননি তারা একবারও। ২০১৯-২০ মৌসুমে এ দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হতে হয় পিএসজিকে।

এ দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ দিলেও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য। একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। এরপর প্রথম মৌসুমেই পিএসজির ভাগ্যও খুলে যায়।

শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়েছে। সাবেক দলকে শুভেচ্ছা জানিয়ে এমবাপ্পে লিখেছেন ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।’ নেইমার অবশ্য এত কিছু লেখেননি।

ব্রাজিলের তারকা শুধু লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন নেইমার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com