shomoynew_wp969 Daily Mail | Print

31746

02/05/2026 ডিএসইতে সূচকে বড় পতন

ডিএসইতে সূচকে বড় পতন

অর্থনৈতিক প্রতিবেদক

৭ মে ২০২৫ ০১:৪৯

সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বুধবার (৭ মে) সকালে বড় দরপতন দিয়েই লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটের মধ্যেই একপর্যায়ে প্রধান সূচক ৯০ পয়েন্টের বেশি পড়ে যায়। সাড়ে ১০টার পর সূচক ওঠার ইঙ্গিত দিয়েও টিকতে পারেনি। এ রিপোর্ট লেখার সময় (বেলা সোয়া ১১টা) সূচক ৮০ পয়েন্টের বেশি পতন হয়েছে।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৯ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১৫টি শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার কিছু বেশি।

লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ, তৃতীয় অবস্থানে রয়েছে রেনউইক জগেশ্বর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতন দেখা গেছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩টির শেয়ারের দাম বেড়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com