shomoynew_wp969 Daily Mail | Print

31055

02/06/2026 বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গরুর গাড়ি

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গরুর গাড়ি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৫ ০১:৫৭

বর্ণিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভাবনের সামন থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

সরেজমিনে দেখা যায়, বেরোবি ক্যাম্পাস প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। নজর কাড়তে নাঙ্গল-জোয়াল ও রঙিন পোশাকে গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা।

বেরোবি শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো এরকম শোভাযাত্রায় অংশ নিয়ে খুবই ভালো লাগছে। বন্ধু-বান্ধব সবাই মিলে উপভোগ করেছি।

ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, এত মানুষ একসঙ্গে হওয়ার আনন্দ অনেক। ঐতিহ্যকে এভাবে উদযাপন করার অনুভূতি অন্যরকম।

এদিকে ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোর সামনে প্রতিটি বিভাগ থেকে বৈশাখী মেলার স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে গ্রামীণ বিভিন্ন খাবার ফলমূল ও জিনিসপত্র রাখা হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com