shomoynew_wp969 Daily Mail | Print

30095

02/07/2026 অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের দূতের পরিচয়পত্র পেশ

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের দূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৫ ০৪:০০

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) ভিয়েনায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয় হফবার্গ প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত তৌফিক হাসান। রাষ্ট্রদূত প্রেসিডেন্টর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক মতবিনিময় হয়।

মিশনের তথ্য বলছে, গত ১৬ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ভিয়েনায় পৌঁছান কূটনীতিক তৌফিক হাসান। তিনি মিশনের দায়িত্ব নেওয়ার পর গত ১৮ ফ্রেবুয়ারি প্রথমে ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক গার্ড মুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com