shomoynew_wp969 Daily Mail | Print

2966

02/04/2026 পর্ন বানানোর অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তার

পর্ন বানানোর অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০২১ ০৭:৪১

পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।

বলিউড হাঙ্গামা, বলিউড বাবলসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন।

এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণাদি রয়েছে। রাজকে ঘটনার ‘মূল চক্রান্তকারী’ বলেও আখ্যা দিয়েছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com