shomoynew_wp969 Daily Mail | Print

2964

02/04/2026 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা

ডেস্ক রিপোর্ট

২০ জুলাই ২০২১ ০৭:০৭

অতিরিক্ত যানবাহন এবং ঘরমুখী মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে মঙ্গলবার (২০ জুলাই) ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এ ছাড়া গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

মঙ্গলবার সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। মাঝে মধ্যে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে রয়েছে। গণপরিবহণ চললেও অনেকে ঝুঁকি নিয়ে ট্রাকে করে যাতায়াত করছে। এ ছাড়া ঘরমুখী যাত্রীদের তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, ঈদে যানজন নিরসনে মহাসড়কে ৬০৩ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুই শতাধিক হাইওয়ে পুলিশ রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com