shomoynew_wp969 Daily Mail | Print

29621

02/05/2026 ৩১০ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

৩১০ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

অর্থনৈতিক প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩০

সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা। এরমধ্যে ৩০ হাজার টন আসবে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ৩০ হাজার টন আসবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৩য় লটের ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪৩৬.৬৭ মার্কিন ডলার।

অপর এক প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কাছ থেকে ১৩তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১০.৫০ মার্কিন ডলার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com