shomoynew_wp969 Daily Mail | Print

29143

02/05/2026 তামিম-সাকিবদের নিয়ে কেমন হলো রূপগঞ্জের দল

তামিম-সাকিবদের নিয়ে কেমন হলো রূপগঞ্জের দল

ক্রীড়া ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২২

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা চলে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দেন।

যে কারণে ডিপিএল ভক্তদের কাছে সবসময়ই যোগ করে বাড়তি উন্মাদনা। আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে চলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামরা।

এ ছাড়া কথা চলছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের সঙ্গে। কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন সেটাও এক প্রকার নিশ্চিত।

রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটাররা হলেন-

তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com