shomoynew_wp969 Daily Mail | Print

28716

02/07/2026 হাইকোর্টের দক্ষিণ গেটে চাকরি হারানো পুলিশ সদস্যদের বিক্ষোভ

হাইকোর্টের দক্ষিণ গেটে চাকরি হারানো পুলিশ সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৫

শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অপরাধে চাকরি হারানো পুলিশ সদস্যরা টানা দুই সপ্তাহ ধরে রাজধানীতে আন্দোলন করছে। কখনো প্রেস ক্লাব কখনো পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা।

হাইকোর্টের দক্ষিণ গেটের পশ্চিম পাশের বটগাছের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সেখান থেকে তারা বিভিন্ন দাবি-দাওয়া জানাচ্ছেন।

তারা বলছেন, ‘আমরা মানবিক পুলিশ। মানবিক সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। মানবিক পুলিশ হিসেবে এ দেশের মানুষের পক্ষে কাজ করতে চাই। সেই জন্য আমাদের সুযোগ দেওয়া হোক।’

চাকরি হারানো পুলিশ সদস্যদের দাবি, তারা চাকরি হারিয়ে বউ বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা বিগত সরকারের রোষানলের শিকার। তারা সেই সময় প্রতিবাদী ছিলেন। যার দরুণ তারা চাকরি হারিয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে চাকরি হারানো পুলিশ সদস্যদের পুনর্বহাল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া আদেশ অবিলম্বে বাস্তবায়ন চান তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com