shomoynew_wp969 Daily Mail | Print

28103

02/05/2026 কদমতলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার নিহত

কদমতলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারী ২০২৫ ০০:৩৬

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সুজন (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি গ্রিন লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

নিহতের সহকর্মী রাসেল মিয়া বলেন, সুজন গ্রিন লাইন পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করত। গতরাতে শনির আখড়ার সেন্টু পাম্পের সামনে গ্রিন লাইনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পাশেই দাঁড়িয়ে ছিল সুজন। তখন পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সুজন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত সুজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com