shomoynew_wp969 Daily Mail | Print

2479

02/04/2026 ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল

ভুট্টাক্ষেতে মিলল সাড়ে ১১ কেজির বোয়াল

জেলা সংবাদদাতা, লালমনিরহাট

১০ জুন ২০২১ ০৯:৪৮

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতীরের ভুট্টাক্ষেত থেকে সাড়ে ১১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে।

বুধবার (০৯ জুন) সন্ধ্যায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়ায় তিস্তা নদীর তীরে ফারুকের ভুট্টাক্ষেত থেকে ওই বোয়ালটি ধরেন স্থানীয় জেলে মানিক মিয়া। বোয়ালটি ওই ভুট্টক্ষেতের মালিক এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করে দিয়েছেন।

জেলে মানিক মিয়া বলেন, বোয়াল মাছ সহজে জেলেদের জালে ধরা পড়ে না। তবে নদীতে বোয়াল মাছটি ভেসে এসেছে। মাছটি ধরে বাজারে বিক্রি করলে ২০ হাজার টাকা দামে বিক্রি করা যেত। তবে স্থানীয়রা মাছটি ভাগাভাগি করে নিয়েছেন বলে তিনি জানান।

জমির মালিক ফারুক বলেন, স্রোতে ভুট্টাক্ষেতে দুটি বড় আকারের মাছ দেখা যায়। পরে এলাকার কয়েকজন মিলে একটি বোয়াল মাছ ধরলেও আরেকটি মাছ নদীতে চলে যায়। মাছটি বিক্রি না করে সহযোগীদের সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com