shomoynew_wp969 Daily Mail | Print

24113

02/06/2026 পুরনো স্মৃতিতে ডুব দিতেই চোখ ছলছল শ্রদ্ধার

পুরনো স্মৃতিতে ডুব দিতেই চোখ ছলছল শ্রদ্ধার

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট ২০২৪ ০৫:৩১

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। তার অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরের সবাই। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটিও দর্শকের মনে ধরেছিল। তাই এই ছবির অপেক্ষায় ছিলেন তারা সবাই।

শ্রদ্ধাও যে ছিলেন এই অপেক্ষাতে সে কথা তার বিভিন্ন সাক্ষাৎকার দেখেই বোঝা গেছে। যদিও তিনি এখন সাফল্যের চূড়ায়। তবে সব সময় যে নায়িকা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তেমনটা একেবারেই নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো দিনে ফিরে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাকে তার শুরুর দিনগুলো নিয়ে প্রশ্ন করা হয়। যতই তার বাবা ইন্ডাস্ট্রির মানুষ হোক না কেন আর পাঁচ জন সাধারণের মতোই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সে জন্য কাউকে দোষ দিতে রাজি নন তিনি।

সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন,‘আমায় অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনও হয়েছে যে জানি আমি অভিনয় করব। কথাবার্তা হয়ে গিয়েছে। দু’দিন বাদে হয়ত শুটিং করতে যাব। কিন্তু আচমকাই খবর পেলাম আমায় বাদ দিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি থেকে। কি আর বলব। এগুলো নিয়ে আমি কোনও দিনই খুব বেশি ভাবিনি।’

এ কথা বলতে বলতে রীতিমতো চোখ ছলছল করে ওঠে অভিনেত্রীর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত শ্রদ্ধাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য দেখা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com