shomoynew_wp969 Daily Mail | Print

23998

02/05/2026 রাজধানীতে ঘরের চাল লাগানোর সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে ঘরের চাল লাগানোর সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৪ ০৭:০৮

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় টিনের চাল লাগানোর সময় উপর থেকে নিচে পড়ে মো. সৌরভ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট গ্রামে। তিনি থাকতেন ডেমরার বাঁশেরপুর এলাকায়।

নিহতের সহকর্মী সাইফুল জানান, ডেমরার বাশেরপুল এলাকায় একটি বাসায় টিনের চাল লাগানোর সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com