shomoynew_wp969 Daily Mail | Print

23632

02/05/2026 সালমান ও আনিসুল ১০ দিনের রিমান্ডে

সালমান ও আনিসুল ১০ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৪ ০৯:১৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়। সামনে এবং পেছনে পুলিশের দুটি টহল গাড়ি দিয়ে আদালতে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আটকের পর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, নিউমার্কেটের সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আসামি করা হয়েছে। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ওই মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com