shomoynew_wp969 Daily Mail | Print

22944

02/04/2026 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২৪ ০১:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ছয়টা থেকে বুধবার (১০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন ও ১৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com