shomoynew_wp969 Daily Mail | Print

21764

02/06/2026 কন্যা সন্তানের বাবা হলেন বরুণ

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ

বিনোদন ডেস্ক

৪ জুন ২০২৪ ০৩:৩৭

বাবা হয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী নাতাশা দলাল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা। সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে। স্ত্রীর পাশেই ছিলেন বরুণ। অভিনেতার বাবা পরিচালক ডেভিড ধাওয়ানও ছিলেন। তিনিই ছেলের পিতা হওয়ার খবর নিশ্চিত করেন।

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বি-টাউনে পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন।

এ খবর শুনে প্রথম ছবির পরিচালক করণ লিখেছিলেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।”

এদিকে প্রিয় তারকার বাবা হওয়ার খবর শুনে আনন্দিত বরুণের অনুরাগীরা। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা। সহকর্মীরাও অভিনন্দন জানাচ্ছেন তাকে। জানা গেছে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com