shomoynew_wp969 Daily Mail | Print

2176

02/04/2026 আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব সংবাদদাতা

১ জুন ২০২১ ০৭:৪৫

রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাই আজ মঙ্গলবার (১ জুন) রামপুরার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইফুল এলাকা, বউ বাজার ও আল-মামুর মসজিদ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকাতেও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com