shomoynew_wp969 Daily Mail | Print

21344

02/06/2026 মোনালি খুঁজে পেলেন নতুন অভিভাবক

মোনালি খুঁজে পেলেন নতুন অভিভাবক

বিনোদন ডেস্ক

২৫ মে ২০২৪ ০৫:২৬

জীবনের সবচেয়ে খারাপ সময়েও আমাদের নিজেদের ভালোটা খুঁজে নিতে হয়। ঠিক তেমনই মা-বাবাকে হারানোর পরও দিদিকে ছাড়াও নতুন অভিভাবককে খুঁজে পেলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর।

কিছুদিন আগেই মাকে হারিয়েছেন মোনালি। দিদি মেহুলি ঠাকুরকে ছাড়াও মোনালি খুঁজে পেলেন জীবনের নতুন অভিভাবককে।

শনিবার (২৫ মে) ইনস্টাগ্রামে মায়ের শাড়ি পরে পাশে পোষ্য কুকুর ‘আকি’-কে নিয়ে ছবি পোস্ট করেন। আকিই এখন মোনালির এই হাসিমুখের আসল কারণ।

আকিকে জড়িয়ে ধরে ভালো থাকার চেষ্টা করছেন মোনালি। পোষ্য প্রানীরা নিজেদের হলেও মোনালির ক্ষেত্রে আকি তার অভিভাবক। তাই অনেক কিছু হারিয়েও হয়তো নতুন করে বড় কিছু পেলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ মে) এক কনসার্টে অংশ নিতে বাংলাদেশে এসে মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলেন। গেয়েছিলেন মায়ের প্রিয় গান ‘তুমি রবে নীরবে’। কিডনিজনিত সমস্যায় কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রায় ২২ দিন ভর্তি থাকার পর মারা যায় মোনালির মা।

মহামারি করোনাকালে বাবা গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরকে হারিয়েছেন মোনালি ঠাকুর। ব্যক্তিজীবনে ২০১৭ সালে সুইজারল্যান্ডের বাসিন্দা মাইক রিকটরকে বিয়ে করেন তিনি। বিয়ের পর সে দেশে ছিলেন। করোনাকালে স্বামীর সঙ্গে বিদেশেই ছিলেন।

পরে হঠাৎ মাইকের সঙ্গে সব ছবি মুছে ফেলেন মোনালি। পরস্পরকে আনফলোও করেছেন তারা। সেখান থেকে মোনালির দাম্পত্যে যে ভাঙন ধরেছে তা অনেকটাই স্পষ্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com