shomoynew_wp969 Daily Mail | Print

21251

02/05/2026 হাইকোর্ট প্রাঙ্গণের গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণে আবেদন

হাইকোর্ট প্রাঙ্গণের গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণে আবেদন

আদালত প্রতিবেদক

২২ মে ২০২৪ ০৭:৩৩

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এনেক্স ভবনের সামনে অবস্থিত গ্রিক দেবী থেমিসের ‘মূর্তি’ অপসারণ করে সেখানে গ্রিক দেবীর প্রকৃত ভাস্কর্য স্থাপনের অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে মঙ্গলবার (২১ মে) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আবেদন করেন। বুধবার (২২ মে) বিষয়টি জানা গেছে।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীরা কোর্টের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, বর্তমান ভাস্কর্যটির সঙ্গে গ্রিক দেবী থেমিসের কোনো মিল নেই। মূলত বাংলাদেশি কোনো নারীর অবয়বে শাড়ি পরিয়ে একটি বিকৃত মূর্তি স্থাপন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের বিকৃত ভাস্কর্য স্থাপনের মাধ্যমে গ্রিকদের ধর্মীয় বিশ্বাসে আঘাত আনা হয়েছে। গ্রিক দেবীর অবমাননা করা হয়েছে। পাশাপাশি গ্রিসের রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা হয়েছে এবং আন্তর্জাতিক আইনের অবমাননা করা হয়েছে।

আবেদনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ স্থাপিত গ্রিক দেবী থেমিসের বিকৃত ভাস্কর্য অপসারণ করে সেখানে গ্রিক দেবীর প্রকৃত ভাস্কর্য স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com