shomoynew_wp969 Daily Mail | Print

20979

02/06/2026 কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল

বিনোদন ডেস্ক

১৮ মে ২০২৪ ০০:৩৮

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। গত বৃহস্পতিবার কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে জাদু চালান অ্যাশ। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে গতকাল শুক্রবার তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

এবারের কান উৎসবে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই পালটা জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।

গত বৃহস্পতিবার কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুাম্বই এয়ারপোর্টে ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি, তা নিয়ে চিন্তা ছিল। তবে ভাঙা হাতে ঐশ্বরিয়া মোহময়ী।

মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বরিয়ার ২১তম সফর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com