shomoynew_wp969 Daily Mail | Print

2088

02/04/2026 মোহামেডানের অধিনায়ক হলেন সাকিব

মোহামেডানের অধিনায়ক হলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

২৯ মে ২০২১ ১১:১৮

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান- এ কথা সবারই জানা।

এবার জানা গেল, দলটির অধিনায়কও হয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।

শুক্রবার (২৮ মে) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মোহামেডান কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৯ মে) রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এবারের লিগে মোহামেডানের জার্সি উন্মোচন করা হবে। সেই সঙ্গে সাকিবের অধিনায়কতত্বের বিষয়টিও ঘোষণা দেওয়া হবে।

এবারের ডিপিএলে শক্তিশালী দল তৈরি করেছেন মোহামেডান। নিজেদের গৌরব ও ঐতিহ্য ফিরে পেতে আত্মপ্রত্যয়ী তারা।

দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার শুভগত হোম এবং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। আর মোহামেডানের পরিচিত মুখ নাদিফ চৌধুরী, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান লিমন এবং আব্দুল মজিদরা তো আছেনই ।

দলটির ভারপ্রাপ্ত কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা মেহরাব হোসেন অপি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com