shomoynew_wp969 Daily Mail | Print

20149

02/05/2026 আজ ঢাকার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

আজ ঢাকার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৪ ০১:৩৩

ঢাকার বাতাসের মান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৫৩ মিনিটে ১২১ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শহরটির অবস্থান ১০তম।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৭৩, ১৬৭, ১৬৪ ও ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ৪টি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com