shomoynew_wp969 Daily Mail | Print

20045

02/06/2026 সালমান খানের বাড়ির সামনে গুলি

সালমান খানের বাড়ির সামনে গুলি

বিনোদন ডেস্ক

১৪ এপ্রিল ২০২৪ ০২:০০

অনেকদিন ধরেই প্রাণনাশের হুমকি তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। এবার যেন বাড়ি সামনে দিয়ে ঘুরে গেল যমদূত। কেননা আজ রোববার ভাইজানের বাড়ির সামনে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতীয় পুলিশ জানিয়েছে, আজ সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নড়েচড়ে উঠেছে বলিউড। সালমানের ভক্তরা প্রিয় তারকাকে নিয়ে আছেন দুশ্চিন্তায়। বসে নেই পুলিশও। এরইমধ্যে মাঠে নেমেছে তারা। তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

কয়েক বছর ধরে সালমানকে নিশানায় রেখেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংবাদমাধ্যমকেও একাধিকবার জানিয়েছেন তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই বলি তারকাকে হত্যা করা।

এর কারণও ব্যখ্যা করেছিলেন লরেন্স। কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। সেই থেকে তার ওপর চটে আছেন এই গ্যাংস্টার। কেননা লরেন্সের মতে কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন।

তিনি বলেছিলেন, ‘আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু তিনি কখনও ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে তাকে। আমি কারও কথা শুনব না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com