shomoynew_wp969 Daily Mail | Print

19849

02/06/2026 গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো দুজনের মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো দুজনের মৃত্যু

জেলা সংবাদদাতা, গাজীপর

১৭ মার্চ ২০২৪ ০০:৪৫

গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরিফুল ইসলাম (৩৫)ও মহিদুল (২৪) নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।

রোববার (১৭ মার্চ) ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম এবং সকাল পৌনে সাতটার দিকে মহিদুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম ৭০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। অপরদিকে মহিদুল ৯৫ শতাংশ দগ্ধ হয়ে সকাল পৌনে সাতটার দিকে মারা যান।

ডা. তরিকুল আরো জানান, এই ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যায়। এই ঘটনায় এ পর্যন্ত শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যদের অবস্থা ও আশংকাজনক বলে জানান তিনি।

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। কালিয়াকৈরের কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com