shomoynew_wp969 Daily Mail | Print

19635

02/05/2026 বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহির স্বামী

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহির স্বামী

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৪১

ভেঙে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির সংসার। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে এ খবর মাহি নিজেই জানান। এরপর থেকে বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহির স্বামী রাকিব।

সংবাদমাধ্যমকে রাকিব বলেন, আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’

তিনি আরও বলেন, ‘তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর বলব।’

সবশেষে রাকিব জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু পরিষ্কার করবেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।'

এরপর তিনি বলেছিলেন, 'আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।'

এর আগে ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com