shomoynew_wp969 Daily Mail | Print

19609

02/06/2026 সুখবর এলো বরুণ-নাতাশার ঘরে

সুখবর এলো বরুণ-নাতাশার ঘরে

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২৬

বলিউড পাড়ায় নতুন বাবা মা হওয়ার খবর ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। বিরাট-আনুষ্কার দ্বিতীয় সন্তান আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। এদিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। বাবা-মা হতে চলেছেন আলি ফজল এবং রিচা চাড্ডা। হবু বাবা-মায়ের তালিকায় এবার নাম লেখালেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালাল।

রোববার ইনস্টাগ্রামের পাতায় নিজেই এই সুখবর ভাগ করে নিলেন বরুণ। সাদা-কালো একটা ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে হাঁটু মুড়ে বসে স্ত্রী নাতাশার পেটে চুমু খাচ্ছেন বরুণ। এই ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ চাই।’

জানা যায়, ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তারপর নাতাশা শেষ পর্যন্ত রাজি হন।

বরুণ নিজের মুখেই এই কথা জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’ বাকিটা সবারই জানা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com