shomoynew_wp969 Daily Mail | Print

19392

02/05/2026 ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৯

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামসাদ আলী (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পড়ে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে আটটায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আনোয়ার বলেন, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে হাজতি সামসাদ আলী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সামসাদ আলী কারাগারে কি মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি আমরা বলতে পারছি না। তার হাজতি নং -৩৪৮৯/২৩। তার বাবার নাম মো. শওকত আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com