shomoynew_wp969 Daily Mail | Print

1920

02/04/2026 হতাশ করলেন সাকিব

হতাশ করলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

২৩ মে ২০২১ ১০:৩৪

সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুটা মোটেও ভালো হয়টি টাইগারদের। শূন্য রানে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। এরপর ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসানও।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দুশমন্থ চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন। এরপর ধীরেগতিতে রানের চাকা সচল রাখেন সাকিব-তামিম জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ার পর সাজঘরে ফিরলেন সাকিব। তিনে ব্যাটিংয়ে নামা সাকিব আলগা শটে উইকেট উপহার দিলেন। অফস্পিনার গুনাথিলাকার বল ডাউন দা উইকেটে এসে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৪ বলে ১৫ রান করা সাকিব। দারুণ এক কভার ড্রাইভে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেও সাকিব আজ ইনিংস বড় করতে পারেননি।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com