shomoynew_wp969 Daily Mail | Print

18874

02/06/2026 বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

৩১ জানুয়ারী ২০২৪ ০৭:৫৯

টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়ার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে মীরেরবাজার এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে ।

ওই জামাতের আমির মজিবুর মিয়া বলেন, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুসল্লি নিয়ে ইজতেমার উদ্দেশ্যে রওনা হই। মীরেরবাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি পৌঁছালে আমাদের সঙ্গী ইউনুছ মিয়া দুইবার বমি করে বাসের সিট থেকে হেলে পড়েন। এ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com