shomoynew_wp969 Daily Mail | Print

18562

02/06/2026 কেন চুম্বন দৃশ্যে অভিনয় করেন না শাহরুখ?

কেন চুম্বন দৃশ্যে অভিনয় করেন না শাহরুখ?

বিনোদন ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৪ ০৩:৩১

আজকাল বলিউডে সিনেমাগুলোতে চুম্বন মামুলী বিষয়ে পরিণত হয়েছে। তারকাদের অনেকেই এমন দৃশ্যে অভিনয় করেছেন। তবে এ তালিকায় নেই শাহরুখ খানের নাম। এবার জানালেন চুম্বন দৃশ্যে অভিনয় না করার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশের একটি টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জোনাথন রস’-এ সঞ্চালক জোনাথনকে শাহরুখ জানিয়েছিলেন, তার কন্ট্র্য়াক্ট পেপারে চুম্বনের দৃশ্যে অভিনয় না করার কথা বিশেষভাবে উল্লেখ করা থাকে। প্রথম থেকেই তিনি বলে দেন এই দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না।

শাহরুখ হাসতে-হাসতে সেই টকশোয়ে বলেছিলেন, আমাদের দেশে সেটের মধ্যেই অনেক লোকের মাঝে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়। মানুষ খুব শব্দ করেন চারপাশে। আর সবচেয়ে বড় কথা, চুম্বন দৃশ্যে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য নই। ফলে প্রথম থেকে বলে দিই এমনটা করতে পারব না। এ ছাড়াও আমি ঘোড়ার পিঠে চড়তে পারি না। খুব ভয় পাই।

শাহরুখ এখন ভাসছেন সাফল্যে। গেল বছর তার ঝুলিভর্তি ছিল সফলতা। দু দুটি ছবি হাজার কোটির ঘরে গিয়েছে তার। শেষ ছবি ডানকির আয় তুলনামূলক কম হলেও প্রশংসায় ভাসিয়েছে তাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com