shomoynew_wp969 Daily Mail | Print

18465

02/05/2026 এবার বিএনপির নতুন কর্মসূচি ২ দিনের কালো পতাকা মিছিল

এবার বিএনপির নতুন কর্মসূচি ২ দিনের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারী ২০২৪ ০১:৩৯

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১ দফা দাবি আদায়ে এবার ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির এই ২ দিনের কালো পতাকা মিছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com