shomoynew_wp969 Daily Mail | Print

18281

02/04/2026 স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১৫ জানুয়ারী ২০২৪ ০৭:৪৩

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাফর ইকবাল জসিম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) থানার স্টিল মিলস হাউজিং কলোনী এলাকায় একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম নোয়াখালী জেলার চাটখিল থানার পাওড়া পাটোয়ারী বাড়ী মৃত জাকারিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি বেলা ১১টা ও বিভিন্ন সময়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। এ ঘটনায় রোববার (১৪ জানুয়ারি) রাতে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com