shomoynew_wp969 Daily Mail | Print

18064

02/05/2026 ঢাকা-৪ আসনের সংসদ নির্বাচনের ফল স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন

ঢাকা-৪ আসনের সংসদ নির্বাচনের ফল স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারী ২০২৪ ০০:২৪

অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আবেদন পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি করা হবে আজই। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

গতকাল মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালেই এ বিষয়ে সুপ্রিম কোর্টের রিট করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com