shomoynew_wp969 Daily Mail | Print

17757

02/05/2026 বুধবার ৫ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুধবার ৫ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী ২০২৪ ০৫:২৭

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় বুধবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ৩ জানুয়ারি, ২০২৪ তারিখ রোজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ (পাঁচ) ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com