shomoynew_wp969 Daily Mail | Print

17542

02/05/2026 ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার

অর্থনৈতিক প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৩ ০৫:১৬

চলতি বোরো মৌসুমের জন্য সরকার ২০৯ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকায় ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কাতার থেকে ৩০ হাজার টন এবং কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এিই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি এক লাখ ৩১ হাজার ২৫০ আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৪ কোটি ৯৩ লাখ চার হাজার ৩৭৫ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com