shomoynew_wp969 Daily Mail | Print

17155

02/06/2026 হ্যাটট্রিক জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

হ্যাটট্রিক জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৩

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে ১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ফুল ফোটালেন আশিকুর রহমান শিবলী। টাইগার এই ব্যাটারের সেঞ্চুরিতে ২০০ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে ৫৫ বল বাকি থাকতেই। ৬ উইকেটের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় যুবা টাইগাররা। টানা দুই জয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ লঙ্কানদের উড়িয়ে গ্রুপপর্বে অপরাজিত থাকল মাহফুজুর রহমান রাব্বিরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল।

বিস্তারিত আসছে...

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com